ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
৪৬তম বিসিএস: লিখিত উত্তীর্ণ ১৬ জনের ভাইভার তারিখ পুনর্নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: ৪৬তম বিসিএস পরীক্ষার লিখিত অংশে সাময়িকভাবে উত্তীর্ণ ১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রার্থীদের ব্যক্তিগত আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিপিএসসি সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএসসির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট ১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
যেসব প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে, তাদের রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো— ১৮০০৪১৯১, ১১১৩৭৬৭২, ১৩০০৩৬১০, ১১০৩৮৬২৭, ১১০৫৪৪১৮, ১৪০০৪১১৫, ১১০৯৯৬৫৩, ১১০৫৮৮৪৫, ১১০০৯৪৪০, ১৪০২৩৫২৩, ১১১৫৫৮২৯, ১১০৫৮২৩২, ৫৫৯-৪৮০৫৫, ১১০৩৪৪১৪ এবং ১১০৮৩১৬৬।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। ওই ফলে মোট ৪ হাজার ৫০ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছিলেন। এখন সেই উত্তীর্ণদের মধ্য থেকেই ১৬ জনের আবেদনের ভিত্তিতে নতুন সময়সূচি নির্ধারণ করা হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু