ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
গণভোটে ‘না’ জয়ী হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সতর্ক করে বলেছেন, আসন্ন গণভোটে যদি ‘না’ ভোট জয়যুক্ত হয়, তবে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে এবং দেশে আবারও পুরোনো স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসবে। একটি বিশেষ রাজনৈতিক দলকে (বিএনপিকে ইঙ্গিত করে) ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে অভিযুক্ত করে তিনি এই মন্তব্য করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইনের লক্ষ্যে ‘গণভোটের গাড়ি’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে কথা বলা প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব। কিন্তু আমরা দেখছি একটি দল ‘না’-এর পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে। যদি ‘না’ জয়ী হয়, তবে আগের ব্যবস্থা বহাল থাকবে এবং অভ্যুত্থানের শহীদের রক্ত বৃথা যাবে। আপনারা আমাদের দল এনসিপি-কে ভোট না দিলেও গণভোটে অন্তত ‘হ্যাঁ’ ভোট দিন।”
তিনি আরও বলেন, এই গণভোট বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেওয়ার ভোট। ‘না’ ভোট পাস হলে যে শক্তি ক্ষমতায় আসবে, তারা স্বৈরাচারী হয়ে উঠবে। তাই দেশের স্বার্থে সবাইকে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস প্রসঙ্গে তিনি স্বীকার করেন যে বর্তমান সরকারের আমলেও এমন ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। এছাড়া ১১ দলীয় জোটের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, নির্বাচনে জয়ী হয়ে তারা রাষ্ট্র সংস্কারের কাজ করবেন। অতীতে সস্তা প্রচারণার মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে উল্লেখ করে তিনি আওয়ামী লীগের ‘১০ টাকায় চাল’ খাওয়ানোর প্রতিশ্রুতির কড়া সমালোচনা করেন।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আজ থেকে সারাদেশে গণভোটের পক্ষে তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো এবং নির্বাচনের আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এই ‘গণভোটের গাড়ি’ উদ্বোধন করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ