ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ঢাবি আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় উত্তরাঞ্চলের ফাইনালে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ৬ উইকেটে লোক প্রশাসন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
লোক প্রশাসন বিভাগ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাকারিয়া সর্বোচ্চ ১৪৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে বিজয়ী হয়। ফাইনালে ম্যান অব দি ম্যাচ হন লোক প্রশাসন বিভাগের জাকারিয়া। লোক প্রশাসন বিভাগের জাকারিয়া এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সিফাত সাদিক খান যৌথভাবে ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি মুহাম্মদ মাহবুব কায়সারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য ইমরান হোসেন ও বেলাল হোসেন অপু উপস্থিত ছিলেন।
এসপি/আমজাদ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত