ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
এনসিপি নেতা আখতার হোসেনকে দুই মামলা থেকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে অবশেষে শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় খালাস পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ও আওলাদ হোসাইন মো. জোনাইদ পৃথকভাবে এই খালাসের আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান মাসে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে অসুস্থ অবস্থায় আখতার হোসেনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে তাকে ২০২১ সালের ২৫ মার্চ শাহবাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ১৭ এপ্রিল দায়ের করা আরেকটি মামলায় তাকে ৫ দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল।
মঙ্গলবার আদালতে আখতার হোসেনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. আবদুল্লাহ আল ফারুক এবং মো. ইকবাল হোসেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক খণ্ডন শেষে আদালত তাকে উভয় মামলা থেকে সসম্মানে খালাস প্রদানের ঘোষণা দেন।
দীর্ঘ প্রতীক্ষিত এই রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন আখতার হোসেনের আইনজীবীরা। তারা জানান, এই মামলাগুলো ছিল মূলত হয়রানিমূলক এবং দীর্ঘ পাঁচ বছর পর আদালত তাকে নির্দোষ হিসেবে স্বীকৃতি দিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু