ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সুদানে ড্রোন হামলায় নি'হত ২৭
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিনজায় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে অন্তত ২৭ জনকে হত্যা করেছে দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। সুদানের সামরিক বাহিনীর এক সূত্র আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (১২ জানুয়ারি) সংঘটিত এই হামলাটি আসে এমন এক সময়, যখন এর আগের দিনই সরকার ঘোষণা দিয়েছিল তারা প্রায় তিন বছর পর রাজধানী খার্তুমে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ২০২৩ সালে গৃহযুদ্ধ শুরুর পর নিরাপত্তাজনিত কারণে সরকার খার্তুম ছেড়ে বন্দরনগরী পোর্ট সুদানে কার্যক্রম স্থানান্তর করেছিল।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আধাসামরিক বাহিনী আরএসএফ-এর মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। এই গৃহযুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে খার্তুম অঙ্গরাজ্য, যেখানে উভয় পক্ষের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চলছে।
সামরিক সূত্র জানায়, ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিলেন শুধু সরকারি বাহিনীর শীর্ষ নেতারাই নন; তাদের নিরাপত্তা সদস্য ও সঙ্গে থাকা বেসামরিক ব্যক্তিরাও হামলার শিকার হয়েছেন।
হামলায় আহতদের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে ১৩ জন আহত হওয়ার কথা বলা হলেও অন্যান্য সূত্রে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি সামরিক ও স্বাস্থ্য সূত্রের বরাতে জানিয়েছে, আহতের সংখ্যা ৭৩ জন পর্যন্ত হতে পারে।
সরকারি বিবৃতিতে জানানো হয়, হামলার সময় হোয়াইট নাইল রাজ্যের গভর্নর কামার আল-দিন ফাদল আল-মাওলা সিনজায় উপস্থিত ছিলেন। তিনি অক্ষত থাকলেও তার দুই সহকর্মী নিহত হয়েছেন।
সুদানের সেন্নার রাজ্যের রাজধানী সিনজা শহরটি খার্তুমগামী একটি কৌশলগত গুরুত্বপূর্ণ রুটে অবস্থিত। খার্তুম থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই শহরেই রয়েছে সুদানি সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের সদর দপ্তর, যা হামলার প্রধান লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে।
এদিকে হামলার পর আরএসএফের উপদেষ্টা আল-বাশা তিবিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইঙ্গিত দেন, এই ড্রোন হামলার মাধ্যমে সুদানি সামরিক নেতৃত্বকে একটি স্পষ্ট ‘বার্তা’ পৌঁছে দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ