ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার নানা অভিযোগ সামনে এলেও এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। একই সঙ্গে দ্রুত পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১২ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ৭২ ঘণ্টা পার হলেও কেউ প্রশ্নফাঁসের কোনো সুনির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
ফল প্রকাশের সম্ভাব্য সময় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। তবে যত দ্রুত সম্ভব ফল প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত ৩ জানুয়ারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এ কারণে ফল প্রকাশে স্বাভাবিকভাবেই প্রায় সাত দিনের বিলম্ব হয়েছে।
ডিপিইর মহাপরিচালক (ডিজি) দ্রুত ফল প্রকাশের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন জানিয়ে সামছুল আহসান বলেন, সেই নির্দেশনা অনুযায়ী অধিদপ্তর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছে।
এদিকে নিজের নাম ও স্বাক্ষর জাল করে ভুয়া তথ্য প্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, কোথাও কোথাও তার নাম ভুলভাবেও ব্যবহার করা হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে ফেসবুকে এসব গুজব ছড়িয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে গত ২ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সেই পরীক্ষা ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগেই প্রশ্নফাঁসসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর