ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
তাহসান-রোজার বিচ্ছেদের নেপথ্য কাহিনী
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় গায়ক তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে মাত্র বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের পথে। বছরের শুরুতেই তাদের বিচ্ছেদের খবর ভক্তদের মধ্যে চমক সৃষ্টি করেছে।
গত বছর চার মাসের পরিচয়েই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তখন ভক্তদের সামনে নতুন সুখের খবর জানিয়েছিলেন তাহসান। কিন্তু ২০২৬-এর শুরুতেই প্রকাশ্যে এসেছে সম্পর্কের ইতি টানার তথ্য।
বিচ্ছেদের কারণ বিষয়ে গায়ক তাহসান অনেকটা নীরব থাকলেও ঘনিষ্ট সূত্রে জানা গেছে, বিয়ের পর দুজনের জীবনধারা ও প্রত্যাশার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছিল। তাহসান আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও শান্তিপ্রিয় জীবন চাইছিলেন। তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও কম সক্রিয় ছিলেন।
অপরদিকে, রোজার পরিচিতি ও সামাজিক পরিসর বাড়ছিল। নতুন এই পরিস্থিতি তিনি উপভোগ করছিলেন। এই ভিন্ন মানসিক অবস্থান ও জীবনধারার কারণে ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়।
ঘনিষ্ঠ মহলের বক্তব্য, প্রথমে এই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও সময়ের সঙ্গে মতের অমিল প্রকট হয়ে ওঠে। পারস্পরিক সম্মানের জায়গা থেকে কোনো দোষারোপ ছাড়াই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা।
জানা গেছে, গত বছরের জুলাই থেকে আলাদা বসবাস শুরু হয় এবং বছরের শেষে তাহসান নিজেই ডিভোর্সের আবেদন করেন। এটি কার্যকর হবে চলতি বছরের ফেব্রুয়ারিতে।
রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ব্রাইডাল মেকআপে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান