ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কবে থেকে আলাদা, মুখ খুললেন তাহসান
বিনোদন ডেস্ক: নতুন বছরের শুরুতেই ব্যক্তিজীবনে বড় ধাক্কার খবর দিলেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। দ্বিতীয় বিবাহের মাত্র এক বছরের মাথায় ভেঙে যাচ্ছে তাহসান-রোজার দাম্পত্য সম্পর্ক। ২০২৫ সালের ৪ জানুয়ারি বিয়ের খবর ঘিরে যিনি ছিলেন আলোচনার কেন্দ্রে, বছর না ঘুরতেই সেই সম্পর্কের ইতি টানার বিষয়টি সামনে এলো।
সোশ্যাল মিডিয়ায় একসময় নিয়মিতই দুজনের হাসিমুখের ছবি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। কয়েক মাস ধরেই তারা একসঙ্গে থাকছেন না এমন আলোচনা ছড়ানোর পর অবশেষে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাহসান।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাহসান জানান, তিনি ও রোজা ইসলাম বর্তমানে আলাদা থাকছেন। কেন এমন সিদ্ধান্ত—এ প্রশ্নে তিনি বলেন, “এটা অনেক বড় প্রসঙ্গ। এখনই এ বিষয়ে বিস্তারিত বলতে চাই না। সবকিছু চূড়ান্ত হলে তখন জানাব।”
সাক্ষাৎকারে আরও উঠে আসে, ঠিক কতদিন ধরে আলাদা রয়েছেন তারা। তাহসান জানান, “গত বছরের সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া ট্যুরে যাই। সেই সফরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম।”
এই বিচ্ছিন্ন সময় নিয়ে তাহসান বলেন, “সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে নিজেকে দূরে রেখেছি। এখন একা ট্রাভেল করছি। ঘুরে বেড়াচ্ছি, আর সময় কাটছে বই পড়েই। বইই এখন আমার সঙ্গী।”
উল্লেখ্য, রোজা ইসলাম তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট। এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।
তাহসানের ব্যক্তিজীবনে বিচ্ছেদ নতুন নয়। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তার বিয়ে হয়। প্রায় ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে সেই সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। এবার দ্বিতীয় দাম্পত্য জীবনও একই পরিণতির দিকে গড়াল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ