ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এক বছর না যেতেই তাহসান-রোজার সংসার ভাঙার ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: আবারও ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এক বছরও পূর্ণ হয়নি—এমন সময়েই তার দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর সামনে এসেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাহসান।
দীর্ঘদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও এবার তা প্রকাশ্যে স্বীকার করেন এই তারকা। তাহসান জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে না চাইলেও পরিস্থিতির চাপে সত্যটা জানাতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তাহসান বলেন, ‘খবরটি সত্য। আমরা আর একসঙ্গে নেই। সময় এলে এই বিষয়ে বিস্তারিত বলা হবে।’ এর বেশি কিছু জানাতে আপাতত অনিচ্ছা প্রকাশ করেন তিনি।
মূলত বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য নজরে আসার পরই তিনি বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
এর আগে ২০২৫ সালের ৪ জানুয়ারি, মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি প্রায় এক দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করে আসছেন। নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।
বিয়ের পর শুরুতে সবকিছু স্বাভাবিক ও সুখকর বলেই ধারণা করা হচ্ছিল। তবে কয়েক মাস যেতে না যেতেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।
এদিকে, বিচ্ছেদ নিয়ে বিস্তারিত জানতে তাহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত