ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
ডুয়া ডেস্ক : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১১ জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অফিস ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অফিস ফাঁকি দেওয়ায় তাদের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
নোটিশ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন- উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোছা. উম্মে ফারহানা চৌধুরী, উপ-রেজিস্ট্রার এ.টি.এম শহীদুল ইসলাম, সেকশন অফিসার (গ্রেড-১) সাকিনা আক্তার সীমা, সিনিয়র অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সুফিয়া খাতুন, সিনিয়র অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোছা. সুমি বেগম, হিসাব রক্ষক নুর হোসেন শাহ, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মামুনুর রশীদ, সি-ক্যাটাগরি এম.এল.এস.এস স্বপ্না দাস, সি-ক্যাটাগরি এম.এল.এস.এস ফারুক আহমেদ, এম.এল.এস.এস এস এম শহীদুল ইসলাম, এম.এল.এস.এস জাহাঙ্গীর আলম।
গত রোববার (২ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান বিভিন্ন দপ্তর ও অফিস পরিদর্শনকালে এসব কর্মকতা ও কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান। যা প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী এবং অনাকাঙ্ক্ষিত। এরপর তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
ড. ফেরদৌস রহমান বলেন, যথা সময়ে অফিসে আসেন না কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়টি শোনার পর উপাচার্যসহ আমরা বিভিন্ন দপ্তরে ভিজিট করি। দপ্তরে অনুপস্থিতি পেয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। অনুপস্থিতরা জবাব প্রদানের সুযোগ পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- ভূমিকম্পে কাঁপল দেশ
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন