ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
বিকেলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, কড়া নির্দেশনা ডিপিইর
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ অনুষ্ঠিত হচ্ছে আজ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নিচ্ছেন পৌনে ১১ লাখের বেশি চাকরিপ্রার্থী।
পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশনা জারি করেছে। সময়ানুবর্তিতা থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ, তল্লাশি ও আচরণবিধি সব ক্ষেত্রেই কঠোরতা আরোপ করা হয়েছে।
ডিপিই জানায়, পরীক্ষা শুরু বিকেল ৩টায় হলেও পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো অবস্থাতেই কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
নকল ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ঠেকাতে পরীক্ষার্থীদের জন্য বিশেষ একটি শর্ত আরোপ করা হয়েছে। পরীক্ষা চলাকালে উভয় কান সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে। প্রয়োজনে তল্লাশির সময় টর্চলাইট ব্যবহার করে কান পরীক্ষা করা হবে, যাতে ব্লুটুথ বা গোপন ডিভাইস শনাক্ত করা যায়।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি, পার্টস বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব সামগ্রী পাওয়া গেলে পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষায় অংশ নিতে হলে পরীক্ষার্থীদের সঙ্গে অবশ্যই রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে। উত্তরপত্র (ওএমআর) পূরণের জন্য শুধু কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, পরীক্ষার দিন প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। একই সঙ্গে নিয়োগের নামে কোনো দালাল বা অসাধু চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
ডিপিই সূত্র জানায়, এবার দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। অর্থাৎ গড়ে একটি পদের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ৭৫ জন প্রার্থী। এর মধ্যে প্রথম ধাপে ছয়টি বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের জন্য আবেদন করেছেন ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন চাকরিপ্রার্থী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা