ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
আগামী নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আসন্ন নির্বাচন শুধুমাত্র পাঁচ বছরের জন্য সীমাবদ্ধ কোনো সাধারণ নির্বাচন নয়; এটি দেশের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় গোরে শহীদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ভোটের গাড়ি প্রচারণা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, এবারের নির্বাচনে জনগণের কাছে একটি গণভোট রয়েছে। তিনি উল্লেখ করেন, যদি মানুষ সংসদীয় গণতন্ত্র, ক্ষমতার ভারসাম্য, ন্যায্য বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার চান, তাহলে তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যদি মনে করেন সংস্কার চান না, তাহলে ‘না’ ভোট দিতে পারেন। ভোটদানের ক্ষেত্রে কোনো ধরনের জবরদস্তি থাকবে না।
তিনি আরও বলেন, এই সংস্কারের জন্যই ১ হাজার ৪০০ মানুষ জীবন দিয়েছে, প্রায় ৩০ হাজার মানুষ অঙ্গহানি হয়েছে। তাদের আত্মত্যাগের সম্মান জানাতে হবে এবং ঐ স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এজন্য আমরা নিজেরাও ‘হ্যাঁ’ ভোট দেব।
ফাওজুল কবির খান বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল মূলত সঠিক ভোট গ্রহণ না হওয়ায়। মানুষ যাদের নির্বাচিত করতে চেয়েছিল, তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। কিন্তু আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্পূর্ণ আলাদা হবে। যে ব্যক্তি নির্বাচনে জিতবে, তাকে আমরা বিজয়ী হিসেবে স্বীকৃতি দেব—চাই তার দল, ধর্ম, বর্ণ বা গোত্র যাই হোক।
তিনি জোর দেন, এই জেলায় উল্লেখযোগ্যসংখ্যক সংখ্যালঘু ও আদিবাসী ভোটার রয়েছেন। তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ