ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শেখ মুজিবুর হলের নতুন নাম 'শহীদ ওসমান হাদি' হল: ঢাবির সিন্ডিকেটে সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের দাবি জানায় হলের আবাসিক শিক্ষার্থীরা। তবে এবার সেই দাবি পূরণ করছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট। হলটির নতুন নাম 'শহীদ ওসমান হাদি হল' সিন্ডিকেট সভায় পাশ হয়েছে।
আজ বৃহস্পতিবার সিন্ডিকেটের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, আগামী সিনেট সভায় এটি চূড়ান্ত হয়ে যাবে। অর্থাৎ শেখ মুজিবুর রহমান হল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো হল থাকবে না। একইসঙ্গে শেখ পরিবারের নামে কোনো স্থাপনা ক্যাম্পাসে থাকবে না।
গত ১৮ ডিসেম্বর শেখ মুজিবুর রহমান হলের নামফলক খুলে 'শহীদ শরীফ ওসমান হাদি হল' নামে নতুন নামকরণ করেন শিক্ষার্থীরা। পরে ডাকসুর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হয়। আজ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং সুলতানা কামাল হোস্টেলের নামও পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, নিয়ম অনুযায়ী, চূড়ান্তভাবে এসব নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় সিনেটের সভায়। কেননা সিন্ডিকেটের সেটি করার এখতিয়ার নেই। তাই বিষয়টি সিনেটের সভায় প্রেরণ করা হবে এবং সেখানেই নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর