ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সর্বোচ্চ কর দিয়ে আলোচনার শীর্ষে রাশমিকা
বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমা থেকে বলিউড স্বল্প সময়েই দুই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০১৬ সালে অভিনয়ে যাত্রা শুরু করার পর থেকেই ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি নিজেকে সময়ের অন্যতম ব্যস্ত ও আলোচিত নায়িকায় পরিণত করেছেন।
‘কিরিক পার্টি’ দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশের পর একে একে ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন রাশমিকা। গত বছরই তার অভিনীত ছয়টি সিনেমা মুক্তি পায়, যা সমসাময়িক অনেক নায়িকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
চলতি বছরের শুরুতেই বড় অংকের কর পরিশোধ করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। জানা গেছে, ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর দিয়েছেন। কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরে সর্বোচ্চ করদাতা হিসেবেও তার নাম উঠে এসেছে।
কাজের প্রয়োজনে মুম্বাই ও হায়দরাবাদে বসবাস করলেও রাশমিকার শিকড় কর্নাটকের কোদাগু জেলাতেই। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বেড়েছে তার আয় ও সম্পদের পরিমাণ। বিলাসবহুল জীবনযাপনের অংশ হিসেবে তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি এবং রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি।
রিয়েল এস্টেট খাতেও বিনিয়োগ করেছেন রাশমিকা। বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি প্রাসাদসম বাড়ির পাশাপাশি মুম্বাইয়েও তার একটি বিলাসবহুল আবাসন রয়েছে।
অল্প সময়েই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান সুদৃঢ় করা রাশমিকা বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। প্রতি সিনেমায় তিনি প্রায় ৪ কোটি রুপি পারিশ্রমিক নেন। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি।
সবশেষ খবর অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পরিকল্পনা রয়েছে রাশমিকার। তার আগেই নিয়মিত ও বড় অংকের কর প্রদান করে দায়িত্বশীল নাগরিক হিসেবেও প্রশংসা কুড়ালেন এই জনপ্রিয় অভিনেত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর