ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার গ্যাস সরবরাহ বিঘ্নিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকার বুড়িগঙ্গা নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামতের সময় পানি ঢুকে পড়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ নতুন সংকটে পড়েছে। এই যান্ত্রিক জটিলতার কারণে রাজধানীতে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে কমেছে, ফলে নগরবাসী রান্নাবান্না ও দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক জরুরি বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনের ভেতরে পানি ঢুকে পড়ায় স্বল্পচাপের সমস্যা সৃষ্টি হয়েছে।
তিতাস জানায়, আমিনবাজারে তুরাগ নদীর তলদেশে একটি বিতরণ গ্যাস পাইপলাইন মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামতের প্রক্রিয়ায় পাইপের ভেতরে পানি প্রবেশ করার কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে মেরামত ও তদারকির কাজ অব্যাহত রয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
প্রসঙ্গত, কয়েক দিন আগে বুড়িগঙ্গা নদীতে জাহাজের নোঙরের আঘাতে গ্যাস পাইপলাইনে লিকেজ তৈরি হয়েছিল। এর ফলে গাবতলী থেকে মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ প্রভাবিত হয়েছিল।
পাইপলাইন মেরামতের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ-পুলিশ এবং বিআইডব্লিউটিএর সহযোগিতায় লিক রিপেয়ার ক্ল্যাম্প স্থাপন করা হয়েছিল। তবে ওই প্রক্রিয়ায় পানি ঢুকে যাওয়ায় নতুন সংকট তৈরি হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত