ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা: শীর্ষ পদে এগিয়ে যারা?
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ঘোষিত ৩৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভিপি, জিএস এবং এজিএস—তিনটি গুরুত্বপূর্ণ পদেই ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ভিপি পদে ৪,৩৯৪ ভোট পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছেন মো. রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৩,৭৬৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৬২৬।
জিএস পদে সবচেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম আরিফ। তিনি পেয়েছেন ৪,৪৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১,৭৫৫ ভোট। অর্থাৎ জিএস পদে শিবিরের প্রার্থী ২,৭০১ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে আছেন।
এজিএস পদেও এগিয়ে আছেন একই প্যানেলের মাসুদ রানা। ৩,৯৭০ ভোট নিয়ে তিনি প্রথম অবস্থানে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩,১৮০ ভোট।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো অনুষ্ঠিত এই জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬,৬৪৫ জন। নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ জানান, নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হয়। মাঝে তথ্যের কিছুটা গড়মিল দেখা দেওয়ায় গণনা সাময়িক বন্ধ থাকলেও গভীর রাতে তা পুনরায় শুরু হয়।
এখন পর্যন্ত ৪১টি কেন্দ্রের মধ্যে ৩৩টির ফলাফল জানা গেছে, বাকি ৮টি কেন্দ্রের গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। একই দিনে অনুষ্ঠিত নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনে প্রায় ৭৭ শতাংশ ছাত্রী ভোট প্রদান করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ঢাবিতে স্নাতক ফলাফলের ভিত্তিতে বৃত্তি, যারা আবেদন করতে পারবেন
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- ঢাবি উপাচার্য পদের আলোচনায় দুই নারী শিক্ষক
- কে হচ্ছেন ঢাবির পরবর্তী উপাচার্য, আলোচনায় ৬ অধ্যাপকের নাম
- ফ্যামিলি কার্ডের জন্য যেভাবে আবেদন করবেন
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে রবি
- রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কাঁপল দেশ
- চলছে বাংলাদেশ বনাম ভারতের জমজমাট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন
- ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল, সহজে দেখবেন যেভাবে