ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্টেডিয়াম নির্মাণ করছে সরকার
নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি বিশেষায়িত স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এই স্টেডিয়ামে প্রতিবন্ধীদের বিশেষ খেলাধুলা, প্রশিক্ষণ এবং বিনোদনের আধুনিক সব ব্যবস্থা থাকবে।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এ তথ্য জানান।
ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, "বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও প্রতিবন্ধীদের ক্রীড়া ও বিনোদন নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনে এই স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া প্রতিটি মানুষ তাদের মেধাকে বিকশিত করার উপযুক্ত পরিবেশ পাক।"
উপদেষ্টা ‘প্রতিবন্ধী’ শব্দটির ব্যবহারের পরিবর্তে মানুষের অন্তর্নিহিত সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "আমার কাছে 'প্রতিবন্ধী' শব্দের কোনো অর্থ নেই। আমি সব মানুষকে সম্ভাবনাময় ও মেধাবী হিসেবে দেখি। আমাদের এই সংকীর্ণ শব্দ থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের কোনো মানুষই অক্ষম নয়।"
তিনি আরও যোগ করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় কেবল একটি সরকারি দপ্তর নয়, এটি যত্ন, ভালোবাসা এবং বিবেকের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর একটি কেন্দ্র। শিশুদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গঠনে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়েশা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠান শেষে উপদেষ্টা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- ফ্রান্স বনাম মরক্কো: সরাসরি দেখবেন যেভাবে