ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না: ক্রীড়া উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড তাদের অবস্থানে অনড় রয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ড পরিচালকদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
উপদেষ্টা স্পষ্ট করে বলেন, "আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। তবে ভারতে নয়; বরং টুর্নামেন্টের অপর আয়োজক দেশ শ্রীলঙ্কায় আমরা খেলতে আগ্রহী।"
আসিফ নজরুল আরও আশা প্রকাশ করেন যে, আইসিসি বাংলাদেশের এই যৌক্তিক অবস্থান ও নিরাপত্তার উদ্বেগের বিষয়টি সহমর্মিতার সাথে বিবেচনা করবে। তিনি বলেন, "আমরা কেন অনড় আছি, আশা করি তা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে আইসিসি আমাদের খেলার সুযোগ করে দেবে বলে আমরা বিশ্বাস করি।"
সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিসিবি সভাপতি ছাড়াও বোর্ডের পরিচালকবৃন্দ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর