ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ভোটকেন্দ্রে ব্যানার প্রদর্শনে ইসির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বহুল প্রতীক্ষিত গণভোট। এই জোড়া আয়োজনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে প্রতিটি ভোটকেন্দ্রে বিশেষ ও পরিবেশবান্ধব ব্যানার টাঙানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুযায়ী সংবিধানের নির্দিষ্ট কিছু প্রস্তাবের ওপর জনগণের সম্মতি যাচাইয়ে এই গণভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রের দৃশ্যমান স্থানে গণভোটের প্রশ্ন সম্বলিত একটি করে ব্যানার প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে।
পরিবেশ সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার ডিজিটাল প্রিন্টের ব্যানার তৈরিতে সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে কমিশন। নির্দেশনায় বলা হয়, ব্যানারগুলো হতে হবে ৮০ শতাংশ প্রাকৃতিক কটন ও ২০ শতাংশ ভিসকস মিশ্রিত পরিবেশবান্ধব কাপড়ের। ৩ ফিট বাই ৫ ফিট সাইজের এই ব্যানারগুলো ‘রিঅ্যাক্টিভ ডিজিটাল প্রিন্ট’ পদ্ধতিতে তৈরি করতে হবে। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতিটি ব্যানারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৬ টাকা। ব্যানারের স্থায়িত্ব ও ঝোলানোর সুবিধার্থে ওপরে ও নিচে পিভিসি পাইপ এবং হুক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি জানিয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ অনুসরণ করে স্থানীয়ভাবে এই ব্যানারগুলো মুদ্রণ করতে হবে। ক্রয় পরিকল্পনা ই-জিপি পোর্টালে প্রকাশ করার নিয়ম থাকলেও বিশেষ পরিস্থিতিতে অফলাইনেও এই প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে। তবে এক্ষেত্রে গত ২৮ সেপ্টেম্বর ২০২৫-এর পর বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) কর্তৃক জারিকৃত আদর্শ দরপত্র দলিল ব্যবহার করতে হবে।
দেশের সকল সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নিজ নিজ এলাকার ভোটকেন্দ্রের সংখ্যা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইসি। নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রের সামনে বা প্রবেশপথে অবশ্যই এই বিশেষ ব্যানার প্রদর্শন করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা