ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল নিয়ে যা জানালেন ঢাবির ডিন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ বর্তমানে চলছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. তৈয়েবুর রহমান মঙ্গলবার (৬ জানুয়ারি) দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘পরীক্ষার খাতা যাচাইয়ের কাজ এখনো সম্পন্ন হয়নি। আরও কিছু সময় প্রয়োজন। খাতা যাচাই শেষ হওয়ার পর এবং ফলাফল প্রস্তুত হলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর মাধ্যমে প্রকাশের তারিখ জানানো হবে।’
কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফলাফল সাধারণত পরীক্ষা নেওয়ার এক মাসের মধ্যে প্রকাশ করা হয়। গত ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২,৯৩৪টি আসনের বিপরীতে মোট ১,০৭,৭০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরিসংখ্যান অনুযায়ী, প্রতিটি আসনের জন্য প্রায় ৩৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রগুলো হলো: রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর