ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
পোস্টাল ভোটের নিবন্ধনের সময় শেষ, মোট নিবন্ধন জানুন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও বিদেশে অবস্থানরত ভোটারদের অ্যাপভিত্তিক নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে আর নতুন করে নিবন্ধনের সুযোগ রাখা হয়নি। নির্ধারিত সময়সীমা শেষে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন।
পোস্টাল ভোট বিডির পরিসংখ্যান অনুযায়ী, দেশের অভ্যন্তর থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার।
অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। বর্তমানে বিশ্বের ১২৩টি দেশে থাকা প্রবাসীরা এই ব্যবস্থার আওতায় ভোট দিতে নিবন্ধিত হয়েছেন। তাদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ভোটার নিবন্ধন করেছেন, যার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন।
প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১৯ নভেম্বর। এ ব্যবস্থার আওতায় প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা (কারাবন্দি) ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সুযোগ পান।
নিবন্ধিত ভোটাররা আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর নিজ নিজ আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। পরদিন থেকেই ভোটসংবলিত ফিরতি ডাক পাঠানো যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ব্যালটে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট প্রদান করতে পারবেন তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর