ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নতুন কর্মসূচির ঘোষণা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের নিঃশর্ত মুক্তি এবং জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার মধ্যে দায়মুক্তি অধ্যাদেশ জারিসহ তিন দফা দাবি ও নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রসিদ এসব ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে রিফাত রসিদ বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার প্রতিরোধ ছিল একটি ন্যায্য বিপ্লব। অথচ মাহদী হাসানকে গ্রেপ্তারের পেছনে ‘অভ্যন্তরীণ চাপের’ কথা বলছে পুলিশ। প্রশ্ন হলো—এই চাপ আসলে কারা দিচ্ছে? জুলাই যোদ্ধাদের ওপর দমন-পীড়ন চালিয়ে কার্যত ঘোষিত অধ্যাদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে।”
উত্থাপিত ৩ দফা দাবি:
১. মাহদী হাসানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে।
২. ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ছাত্র-শ্রমিক-জনতার সকল কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি দিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে।
৩. জুলাই অভ্যুত্থানে সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা লিপিবদ্ধ করতে হবে এবং তাঁদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ২০০৯ সালের পর থেকে পদোন্নতিবঞ্চিত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হবে।
ঘোষিত কর্মসূচি:
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যেসব থানার অধীনে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে, সেসব থানার ওসি, সংশ্লিষ্ট জেলার এসপি এবং কমান্ডিং অফিসারদের তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জমা দিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। এছাড়া রাষ্ট্রপতির মাধ্যমে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারির দাবিতে আজ থেকেই আন্দোলন শুরু করার ঘোষণা দেন রিফাত রসিদ।
সংগঠনটির মুখপাত্র সিনথীয়া জাহিন আয়েশা অভিযোগ করেন, জুলাই যোদ্ধা তাহরিমা জামান সুরভীকে কুরুচিকর প্রস্তাব দেওয়া হয়েছিল, যা প্রত্যাখ্যান করায় তাঁর বিরুদ্ধে ৫০ কোটি টাকার চাঁদাবাজির সাজানো মামলা দিয়ে ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত