ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন
ডুয়া নিউজ : শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির একজন কর্মচারী বলেন, পোষ্য কোটা আমার অধিকার। কিন্তু মেধাবীদের সঠিক মূল্যায়নের জন্য আমি আমার পোষ্য কোটা চাই না। আমরা এ কোটার কবর চাই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেশকাত মিশু বলেন, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পর পোষ্য কোটার মতো একটা অযৌক্তিক কোটা বাতিল করার জন্য আমাদের আন্দোলনে নামতে হবে এর জন্য আমরা লজ্জিত। বিশ্ববিদ্যালয়ের ২০-২৫ জন শিক্ষক ছাড়া সবাই সবার আত্মীয়। এ পোষ্য কোটার জন্য আবু সাঈদ-মুগ্ধরা জীবন দেয়নি। জুলাই বিপ্লবে দেড় হাজারের অধিক শিক্ষার্থীর আত্মত্যাগ ও ২০ হাজারের বেশি ভাই-বোনের রক্ত এবং অঙ্গহানির বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো অযৌক্তিক কোটা থাকতে পারে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, পোষ্য কোটার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন ধরনের বাহানা দেখাচ্ছেন। আমাদের সামনে বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করছেন তারা। অথচ জুলাইয়ে আমাদের পাশে বসে তারা রাষ্ট্র সংস্কারের ডাক দিয়েছিলেন। আপনাদের মধ্যে জুলাইয়ের চেতনা থাকলে এই পোষ্য কোটার মতো অযৌক্তিক কোটার পক্ষে আপনারা যেতে পারতেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?