ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব এশিয়ায় আবারও উত্তেজনা ছড়াল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায়। জাপানের ইকোনোমিক সমুদ্রসীমা লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জাপান সরকার। রাশিয়ান সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
জাপানের সংবাদ সংস্থা কিয়োদা সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র দুটি গিয়ে পড়ে জাপান নিয়ন্ত্রিত সমুদ্র এলাকায়। যদিও পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়াও। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে জাপানের দাবি, ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল দুটি যা নিয়ে দুই দেশের তথ্যে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে।
জাপানি সরকারি সূত্র অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো দেশটির একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে গিয়ে পতিত হয়েছে। ফলে জাপানের ভূখণ্ড বা অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই জাপানের উপকূলরক্ষী বাহিনী সংশ্লিষ্ট সমুদ্র এলাকায় চলাচলরত জাহাজগুলোকে সতর্ক করেছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে দূরে থাকার জন্য নাবিকদের বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সরকার এই উৎক্ষেপণকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নাকি অন্য কোনো সামরিক কার্যক্রম সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন