ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
কেইজার বিশ্ববিদ্যালয় ও ঢাকা এডুকেশনের চুক্তি
ভিয়েতনামে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্প্রসারণ ও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক সুযোগ তৈরির লক্ষে ভিয়েতনামের কেইজার বিশ্ববিদ্যালয় এবং ঢাকা এডুকেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে। গত বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা সহযোগিতা সংক্রান্ত এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে ঢাকা এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুল হক বাতেন এবং কেইজার বিশ্ববিদ্যালয় ভিয়েতনামের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় যেসব সুবিধা পাবেন শিক্ষার্থীরা
এই চুক্তির ফলে বাংলাদেশ থেকে ভিয়েতনামে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ হবে। এর আওতায় একাডেমিক পরামর্শ, ভিসা সহায়তা, আবাসন সুবিধা এবং আন্তর্জাতিক শিক্ষার্থী সেবায় উভয় প্রতিষ্ঠান একে অপরকে সহযোগিতা করবে। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় বৃত্তি সুবিধা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠান একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
মার্কিন ডিগ্রির সুযোগ
সংশ্লিষ্টরা জানান, ভিয়েতনামের কেইজার বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রি ও সনদ সরাসরি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেইজার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে প্রদান করা হয়। এই ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা ভিয়েতনামে পড়াশোনা করেই মার্কিন মানদণ্ডের সনদ অর্জনের সুযোগ পাবেন।
কেইজার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তারা বাংলাদেশ থেকে মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীদের স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এই অংশীদারিত্ব বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ