ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আইপিএল থেকে বাদ পড়লেন মুস্তাফিজ, কী হবে ভারত সিরিজের?
স্পোর্টস ডেস্ক: আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার স্বপ্ন দেখছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পাওয়া বাংলাদেশি এই পেসারকে শেষ পর্যন্ত স্কোয়াড থেকেই বাদ দিয়েছে কলকাতা। ভারতজুড়ে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর লাগাতার বিক্ষোভ ও চাপের মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি শুধু মুস্তাফিজের আইপিএল যাত্রাই থামিয়ে দেয়নি, বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও নতুন করে শঙ্কা তৈরি করেছে।
মুস্তাফিজকে ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরের মাঠে ভারতের আসন্ন সফরের সূচি ঘোষণা করে। তবে এর মাত্র একদিন পরই তৈরি হওয়া এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সিরিজটি অনিশ্চয়তার মুখে পড়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, পাকিস্তানের সঙ্গে যেভাবে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রেখেছে ভারত, বাংলাদেশের ক্ষেত্রেও বিসিসিআই একই অবস্থান নিতে পারে।
যদিও এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে আইসিসি ইভেন্ট ছাড়া ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে আর কোনো সিরিজ খেলতে আগ্রহী নাও হতে পারে ভারত। এ বিষয়ে শিগগিরই বিসিসিআই সিদ্ধান্ত জানাতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
তবে ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে স্পষ্ট করেছে বিসিসিআই। বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আইসিসির নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, “গত বছরও আমরা বাংলাদেশ সফরে যাইনি। বিসিবি এবার সূচি ঘোষণা করলেও সফরের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। অন্য দেশে খেলতে গেলে সরকারের অনুমোদন প্রয়োজন। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই হবে এবং বাংলাদেশ সেখানে অংশ নেবে।”
এদিকে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি নিয়ে আলোচনা থাকলেও প্রকাশ্যে বিষয়টি তেমনভাবে উঠে আসেনি। তবে মুস্তাফিজ ইস্যুর মধ্য দিয়ে সেই টানাপোড়েন এবার ক্রিকেট অঙ্গনেও স্পষ্ট হয়ে উঠেছে।
ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকদের একাংশ প্রশ্ন তুলছেন—যদি একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে আন্তর্জাতিক টুর্নামেন্টে পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে? বিষয়টি এখন অনেকটাই নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানের ওপর। যদিও এ নিয়ে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)