ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাকা-১৫ আসনে মনোনয়নের বৈধতা পেলেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।
রিটার্নিং কর্মকর্তা প্রার্থী, তার সমর্থক ও প্রস্তাবকের উপস্থিতিতে দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করেন। সব তথ্য সঠিক থাকায় ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বৈধ হিসেবে গ্রহণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে তার নির্বাচনে লড়ার পথ সুগম হলো।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ দেশব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে। ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বৈধ হওয়াকে দলের নেতা-কর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর