ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরবে বাণিজ্য মেলা: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ৩০তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬’ উপলক্ষ্যে দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বিশ্বাস করেন, এই মেলা বিশ্বমঞ্চে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার এক অনন্য মাধ্যম।
৩১ ডিসেম্বর দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে বদ্ধপরিকর। এই লক্ষ্য বাস্তবায়নে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি গুরুত্বপূর্ণ ‘অনুঘটক’ হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, এবারের মেলাটি পূর্বনির্ধারিত ১ জানুয়ারির পরিবর্তে আজ ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের কারণে মেলার উদ্বোধনী তারিখ পুনর্নির্ধারণ করা হয়।
প্রধান উপদেষ্টা তার বাণীতে উল্লেখ করেন, মেলাটি দেশীয় পণ্যের প্রচার এবং বাংলাদেশের রপ্তানি বাণিজ্য প্রসারে দীর্ঘকাল ধরে কার্যকর ভূমিকা পালন করে আসছে। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা যেমন বিদেশি পণ্যের মান ও বৈশ্বিক প্রবণতা সম্পর্কে ধারণা পাচ্ছেন, তেমনি আমদানিকারক ও ভোক্তাদের সামনে বাংলাদেশের গুণগত মানসম্পন্ন পণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি হচ্ছে।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, মেলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পণ্য বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পথ সুগম হবে। অংশগ্রহণকারী সকল দেশ ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় এবারের মেলাটি সুন্দর, ক্রেতাবান্ধব ও উৎসবমুখর হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তিনি ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক সাফল্য কামনা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক