ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহেরমাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ছাত্রদল।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়া, দেশ, জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া পবিত্র আমানত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করতে হবে এবং সেই রক্ষার দায়িত্ব নিতে হবে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশনেত্রী খালেদা জিয়ার লড়াই সংগ্রামের যে আপসহীনতা এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে তার যে সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং সবার আগে তিনি স্থান দিতেন দেশের জনগণের, জনগণকে প্রায়োরিটি দিয়ে তিনি রাজনীতি করতেন এবং তার ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে সবসময় দেশের জনগণের ভাবনাকে তিনি প্রায়োরিটি দিতেন তা আমরা তার সে আদর্শকে লালন করে তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে লড়াই সেই লড়াই ছাত্রদল অব্যাহত রাখবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস