ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
২০৫ ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক : দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে চলছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে অবৈধ অভিবাসীদের সতর্ক করেছে ভারতে মার্কিন দূতাবাস।
এর মধ্যেই মঙ্গলবার একদল ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক উড়োজাহাজে করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রথম ভারতীয় অবৈধ অভিবাসীদের এভাবে ‘ডিপোর্ট’ করল যুক্তরাষ্ট্র। এরপর আরও বহু ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।
মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বার্তা সংস্থা এএনআই-কে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে এবং অভিবাসন আইন কঠোর করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে। এতে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে—অবৈধ অভিবাসনের ঝুঁকি নেওয়া অনর্থক।
এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় সাত লাখ ২৫ হাজার অবৈধ অভিবাসী রয়েছে। যা সংখ্যার দিক থেকে মেক্সিকো এবং এল সালভাদোরের পরে অননুমোদিত অভিবাসীদের মধ্যে তৃতীয় বৃহত্তম।
এর আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন।
উল্লেখ্য, দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন এবং অনুপ্রবেশের মতো ইস্যু নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ক’দিন আগেই কলম্বিয়াসহ বেশ কিছু দেশে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ