ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক: যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) ভোরে জেলা শহরে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের দিন বৃহস্পতিবার ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। চলতি শীতকালকে সামনে রেখে এখন পর্যন্ত মোট চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে নথিভুক্ত হয়েছে।
টানা শৈত্যপ্রবাহের কারণে যশোরে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত। কনকনে শীতে সাধারণ মানুষ ও প্রাণিকুল কাঁপছে, সূর্য ওঠলেও ঠান্ডা বাতাসে হাড় কাঁপছে। বাতাসে আর্দ্রতার উচ্চমাত্রা এবং প্রবল হাওয়ার কারণে শীত আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে।
শুক্রবার ভোরেও ঘন কুয়াশা ছিল। কুয়াশা ভেদ করে সূর্য উঠলেও সকালে তার তাপ মানুষের শরীরে পৌঁছাতে পারেনি। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরল হয় এবং রোদ দেখা দেয়, তবে শীতের প্রভাব থেকে যায়। মোটা জ্যাকেট ও মাফলারে ঢাকা মানুষকে বের হতে দেখা যায়। অনেকেই ঘরে থেকে শীত সামলাচ্ছেন, এবং ক্ষেতে চাষিরাও সকালবেলা মাঠে উপস্থিত হননি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিন আনা-দিন খাওয়া মানুষরা।
বিকেলের দিকে শীতের দাপট বৃদ্ধি পায়। সন্ধ্যার পর থেকে অসহ্য শীতের কাঁপুনি শুরু হয়। রাতের দিকে তীব্র শীত আরও বেড়ে যায়। যশোর শহরের লালদীঘি পাড় এলাকায় প্রতিদিন ভোরে ৩-৪ শতাধিক শ্রমজীবী কাজের সন্ধানে জড়ো হন, কিন্তু শীতের কারণে সংখ্যা অর্ধেকের নিচে নেমেছে। অনেকেই কাজ না পেয়ে খালি হাতে ফিরছেন।
শংকরপুর এলাকার নির্মাণ শ্রমিক রিপন মিয়া বলেন, “সকাল থেকে কাজের খোঁজে বের হয়েছি, কিন্তু এখনো কোনো কাজ পাইনি। ঠান্ডায় দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর।”
বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার শ্রমিক শরিফুল ইসলাম বলেন, “এত শীতে বাইরে থাকা খুব কঠিন। তবুও সংসারের তাগিদে বের হতে হয়, কাজও ঠিকমতো মিলছে না।”
পালবাড়ি এলাকার রিকশাচালক আব্দুল গফুর বলেন, “ঘন কুয়াশা ও শীতে সকালে বের হওয়া অনেক কষ্টকর। আজ সকাল ১০টার পর রিকশা নিয়ে বের হয়েছিলাম, রাস্তায় লোকজন কম, ভাড়া মিলছে না।”
যশোর বিমানবাহিনীর আবহাওয়া অফিস জানায়, শুক্রবার ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। চলতি মৌসুমে গত ২৬ ও ২৭ ডিসেম্বরও যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ ডিগ্রি এবং ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা