ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (২ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজ শুক্রবারও (২ জানুয়ারি) রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি নির্ধারিত রয়েছে। দিনের শুরুতেই পাঠকদের জন্য তুলে ধরা হলো আজকের উল্লেখযোগ্য কর্মসূচির সংক্ষিপ্ত তালিকা।
বিএনপির কর্মসূচি
বেলা ১১টা : সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা রাজধানীর ৯০ নম্বর এলাকায় গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
বাদ আসর : গুলশান আজাদ মসজিদে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
বিকাল ৫টা : বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
রাজউক চেয়ারম্যানের মতবিনিময় সভা
বিকাল ৪টা : পুরান ঢাকার আবাসিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে ঢাকা মহানগরী সমিতির (ঢাকা সমিতি) আয়োজনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সমিতির কার্যালয়ে আয়োজিত এই সভায় রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম উপস্থিত থাকার কথা রয়েছে।
রাজনৈতিক শোকানুষ্ঠান ও নগর উন্নয়ন বিষয়ক আলোচনায় ভরপুর আজকের কর্মসূচিগুলো রাজধানীর সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত