ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
উত্থানের বাজারে বিক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : আজ (০১ জানুয়ারি, ২০২৬) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১১ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬৩টর দর বেড়েছে। যার মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ১২ প্রতিষ্ঠান। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং, প্রাইম ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, তাল্লু স্পিন্ংি, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, ফ্যামিলি টেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স, বিআইএফসি এবং এপোলো ইস্পাত।
কোম্পানিগুলোর মধ্যে আজ সর্বোচ্চ দর বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিং। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬ পয়সা বা ১০.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ পয়সায়। আর কোম্পানিটির শেয়ার দর ৫৯ পয়সা থেকে ৬১ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম ফাইন্যান্সের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ১০ পয়সায়। আর শেয়ারটির দর ১ টাকা থেকে ১ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৪ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে আরএসআরএম স্টিলের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৭০ পয়সায়। শেয়ারটির দর ৬ টাকা ২০ পয়সা থেকে ৬ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১৯ লাখ ৯৮ হাজার টাকার ইউনিট লেনদেন হয়।
এছাড়া, অন্য কোম্পানিগুলোর মধ্যে- তাল্লু স্পিন্ংিয়ের ৬০ পয়সা বা ৯.৫২ শতাংশ, পিপলস লিজিংয়ের ৫ পয়সা বা ৯.৪৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫ পয়সা বা ৯.২৬ শতাংশ, ফ্যামিলি টেক্সের ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ, বিআইএফসির ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ এবং এপোলো ইস্পাতের ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ দর বেড়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- এসএসসি পাস শিক্ষার্থীদের ২ বছরের বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ