ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বেগম জিয়া ছিলেন সমগ্র জাতির মা: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: গভীর শোক ও কৃতজ্ঞতায় আবেগাপ্লুত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জীবনের প্রথম শিক্ষক ও তিনবারের প্রধানমন্ত্রী তার মা বেগম খালেদা জিয়াকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের শূন্যতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, এই দুঃসহ সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি। অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার-পরিজন ও সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আপ্লুত হয়েছেন।
তারেক রহমান আরও বলেন, লক্ষ-লক্ষ মানুষের সম্মিলিত উপস্থিতি ও ভালোবাসা আবারও তাকে মনে করিয়ে দিয়েছে খালেদা জিয়া শুধু তার মা ছিলেন না, বহু অর্থেই তিনি ছিলেন সমগ্র জাতির মা।
তিনি জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, আন্তর্জাতিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সরাসরি উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি যেসব দেশ ও প্রতিষ্ঠান সমবেদনা জানিয়েছে, তাদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সহমর্মিতা তাদের হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে তারেক রহমান বলেন, শোকের এই সময়ে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন। মানুষের বিপুল ভালোবাসায় সিক্ত হয়ে তার মনে হয়েছে, ব্যক্তিগত শোকের গণ্ডি পেরিয়ে পুরো বাংলাদেশই যেন তার পরিবারে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, তার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আজ সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন যেখানে তার মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই যাত্রা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
শেষে তারেক রহমান বলেন, আল্লাহ যেন তার মায়ের রুহের মাগফিরাত দান করেন। বেগম খালেদা জিয়া যে ভালোবাসা, ত্যাগ ও উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন, সেখান থেকেই জাতি শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত