ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শোকের ছায়ায় শেয়ারবাজার, সূচকে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। এই শোকাবহ পরিবেশের প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারেও। যার ফলে দিনের লেনদেন শেষ হয়েছে সূচকের মিশ্র প্রবণতায়।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি সূচকের মধ্যে প্রধান সূচকসহ দুটি সূচক ঊর্ধ্বমুখী ছিল। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৫.৩৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ০.৭১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৩.৫৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮০টির দর বেড়েছে, ১২২টির দর কমেছে এবং ৯০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৩০৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩০৯ কোটি ৯৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৪৪ কোটি ৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৭টির, কমেছে ৭১টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১০.৮১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩২.৫৩ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?