ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
বিশেষ সিন্ডিকেট সভায় চূড়ান্ত জকসু নির্বাচনের তারিখ
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং হল সংসদ নির্বাচনের নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভোট গ্রহণ আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সিন্ডিকেটের সদস্য অধ্যাপক ড. বেলাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের পূর্ববর্তী স্থগিতাদেশ এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করে। সভায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে জকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
সিন্ডিকেট সভার পরে অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, “শিক্ষার্থীদের দাবি, প্রশাসনিক বাস্তবতা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ৬ জানুয়ারি নির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রয়োজনীয় নির্দেশনা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।”
এর আগে, মঙ্গলবার সকালেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর নির্ধারিত জকসু নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়। এ খবরের পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক দফা আলোচনার পর বিশেষ সিন্ডিকেট সভার মাধ্যমে নতুন ভোটের তারিখ ঘোষণা করে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই নির্বাচনের সংশোধিত সময়সূচি, ভোটগ্রহণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট