ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
আমিরাতের গোল্ডেন ভিসা নিয়ে সুখবর পেল কন্টেন্ট ক্রিয়েটররা
ডুয়া ডেস্ক : মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত সামাজিক যোগযোগমাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল মিডিয়া খাতে সংশ্লিষ্টদের জন্য আমিরাতকে প্রধান গন্তব্য করার লক্ষ্য নিয়েছে দেশটির সরকার। সেই লক্ষ্যের অংশ হিসেবে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত
দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরকে গোল্ডেন ভিসা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এই ভিসার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা স্পন্সর বা পৃষ্ঠপোষক ছাড়াই ১০ বছর দেশটিতে থাকতে পারবেন।
আমিরাতের সরকার আগ্রহী কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারের জন্য মানও নির্দিষ্ট করে দিয়েছে। যেসব ক্রিয়েটরের কন্টেন্টে সৃষ্টিশীলতা রয়েছে কিংবা যেসব কন্টেন্ট সমাজে প্রভাব ফেলতে সক্ষম, কন্টেন্ট তৈরির জন্য যারা পুরস্কার কিংবা স্বীকৃতি পেয়েছেন এবং যাদের কন্টেন্টের ফলে আমিরাতের নেটিজেনরা লাভবান হতে পারেন—কেবল তাদেরকে দেওয়া হবে গোল্ডেন ভিসা।
যেভাবে পাবেন এই ভিসা
গোল্ডেন ভিসা পেতে হলে আগ্রহী কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের প্রথমে ক্রিয়েটরস এইচকিউ নামের একটি ওয়েবসাইটে ঢুকতে হবে এবং সেখানে একটি আবেদনপত্র পূরণ করতে হবে। পাশাপাশি নিজের ই-মেইল ঠিকানাও প্রদান করতে হবে।
আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার পর তা যাচাই করবে ক্রিয়েটরস এইচকিউ টিম এবং যারা ভিসার জন্য যোগ্য, তাদের ই-মেইলে জানিয়ে দেওয়া হবে। ক্রিয়েটরস এইচকিউ থেকে ফলাফল আসার পর শুরু হবে এ সংক্রান্ত অন্যান্য ধাপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ