ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি বহিষ্কার করল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে এক সপ্তাহে বিপুলসংখ্যক বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাত্র সাত দিনে ১৩ হাজারের বেশি প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, ১৮ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চালানো সমন্বিত অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১৮ হাজার ৮৭৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আবাসন আইন ভঙ্গের দায়ে ১১ হাজার ৯৯১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে ৩ হাজার ৮০৮ জন এবং শ্রম আইন ভাঙার অভিযোগে ৩ হাজার ৭৮ জন আটক হন।
অভিযানকালীন সময়ে আইনগত প্রক্রিয়া শেষে ১৩ হাজার ২৪১ জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ২০ হাজার ৩৭৮ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। এছাড়া ৪ হাজার ৪৬৫ জনকে দেশত্যাগের প্রস্তুতির জন্য বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার আওতায় রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে আরও জানা যায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩১২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপিয়ার নাগরিক এবং ৪৪ শতাংশ ইয়েমেনের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টাকালে আরও ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় প্রদান কিংবা চাকরি দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী ১৪ জনকে আটক করেছে।
বর্তমানে প্রায় ২৮ হাজার ৯৩৭ জন প্রবাসী বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষদিকে কড়া সতর্কবার্তা দিয়ে জানায়, অবৈধভাবে প্রবেশ বা অবস্থানে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত