ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
বছর শুরুর আগেই অনলাইনে মিলবে নতুন পাঠ্যবই, যেভাবে পাবেন
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দিনেই সব শিক্ষার্থীর হাতে হার্ডকপি বা ছাপানো বই পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা থাকলেও নতুন বছরের পাঠ্যবই আগেভাগেই অনলাইনে পাওয়ার ব্যবস্থা করছে সরকার। আগামী রবিবার (২৮ ডিসেম্বর) থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অফিসিয়াল ওয়েবসাইটে (www.nctb.gov.bd) নতুন বছরের সব পাঠ্যবই আপলোড করা হবে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) এনসিটিবি-র পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, রবিবার বেলা ১১টায় এনসিটিবি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের পাঠ্যপুস্তকের ডিজিটাল ভার্সন উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বাংলা ও ইংরেজি ভার্সনের মোট ৬৪৭টি বই পিডিএফ (PDF) ফরম্যাটে পাওয়া যাবে। এনসিটিবি-র ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা সরাসরি এই বইগুলো ডাউনলোড করে পড়ার সুযোগ পাবে।
উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। নিয়ম অনুযায়ী ওই দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার কথা। তবে এনসিটিবি সূত্র জানিয়েছে, মাধ্যমিক স্তরের বেশ কিছু বইয়ের মুদ্রণ কাজ এখনো শেষ হয়নি। ফলে সময়মতো সব শিক্ষার্থীর হাতে ভৌত বই পৌঁছানো নিয়ে শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে বছরের শুরুর আগেই অনলাইন ভার্সন উন্মুক্ত করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)