ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
প্রাথমিকে নিয়োগ পরীক্ষার দিন অন্য সব পরীক্ষা বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নির্বিঘ্ন করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ওইদিন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অন্য কোনো পরীক্ষা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন সকল দপ্তর বা সংস্থার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ওইদিন অন্য কোনো পরীক্ষা না রাখার জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে।
এরই প্রেক্ষিতে, ২ জানুয়ারি নিয়োগ পরীক্ষার দিন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কোনো প্রকার পরীক্ষা আয়োজন না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। মূলত পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধা এবং কেন্দ্র সংকটেরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছিল, ২ জানুয়ারি দেশের তিন পার্বত্য জেলা ব্যতীত সব জেলায় একযোগে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা