ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সামাজিক মাধ্যমে রিয়াজের মৃত্যুর গুজব, যা জানাল পরিবার
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রিয়াজকে নিয়ে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার।
বুধবার (২৪ ডিসেম্বর) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াজের মৃত্যু নিয়ে নানা বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হলে তাঁর স্ত্রী সংবাদমাধ্যমকে জানান, রিয়াজ সুস্থ ও ভালো আছেন।
বিগত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই অভিনেতা রিয়াজ লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। আওয়ামী লীগ ঘনিষ্ঠ এই অভিনেতা জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকা এবং বিটিভিতে আন্দোলনবিরোধী কর্মসূচিতে অংশ নেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সরকার পতনের পর থেকেই তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ এবং তিনি কার্যত আত্মগোপনে রয়েছেন।
দীর্ঘদিন প্রকাশ্য কোনো অনুষ্ঠানে দেখা না মেলায় বুধবার সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। এতে ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তবে রিয়াজের স্ত্রী এসব খবর উড়িয়ে দিয়ে বলেছেন, "এ ধরনের খবর একেবারেই সত্য নয়। রিয়াজ সুস্থ আছেন। যেখানেই আছেন, তিনি ভালো আছেন।"
নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়ক 'বাংলার নায়ক' ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করে টানা দুই যুগ ঢালিউড শাসন করেছেন। তাঁর অভিনীত সর্বশেষ ছবি 'অপারেশন সুন্দরবন' ২০২২ সালে মুক্তি পেয়েছিল। বর্তমানে রাজনৈতিক কারণে আত্মগোপনে থাকলেও তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর