ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সাগরে আটকা পড়া দুই বাংলাদেশিকে উদ্ধার করল সৌদি বর্ডার গার্ড
আন্তর্জাতিক ডেস্ক:লোহিত সাগরে বিপদের মুখে পড়া দুই বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনী। সাগরে চলাচলের সময় নৌকা বিকল হয়ে পড়ায় তারা সংকটের মধ্যে পড়েন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বার্তাসংস্থা সৌদি গ্যাজেট মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জানায়, মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকার দায়িত্বে থাকা সৌদি বর্ডার গার্ড সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে ওই দুই বাংলাদেশিকে উদ্ধার করেন।
সংবাদে বলা হয়, লোহিত সাগরে চলার সময় বাংলাদেশিদের নৌকাটি ভেঙে গেলে তারা সাহায্যের প্রয়োজন পড়েন। খবর পাওয়ার পর বর্ডার গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
উদ্ধারের পর সৌদি বর্ডার গার্ডের পরিচালক সাধারণ মানুষের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, সমুদ্রে যাত্রার আগে অবশ্যই নৌযান বা জাহাজের কারিগরি সক্ষমতা যাচাই করা জরুরি। তিনি সমুদ্রপথে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে নির্ধারিত জরুরি নম্বরে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত