ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
বার্ষিক গোপনীয় প্রতিবেদন নিয়ে মাউশির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: সরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘এসিআর সপ্তাহ-২০২৫’ উদযাপন করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে সব সরকারি কলেজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের নিয়ে অনলাইনে একাধিক সভার আয়োজন করেছে মাউশি।
রোববার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপপরিচালক (কলেজ-১) নুরুল হক সিকদার স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে জানানো হয়, মাউশির মহাপরিচালকের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে এসব সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সব সরকারি কলেজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
মাউশির ঘোষিত সূচি অনুযায়ী, জুম মিটিংয়ের (আইডি: ৮৯৫২১৭৬৩৬৪৫, পাসওয়ার্ড: ১২৩৪) মাধ্যমে অঞ্চলভিত্তিক সভাগুলো অনুষ্ঠিত হবে। ঢাকা অঞ্চলের জন্য সভা হবে ২৪ ডিসেম্বর সকাল ১০টায়। চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের সভা ২৮ ডিসেম্বর সকাল ১০টায় এবং রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সভা একই দিন দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা ও বরিশাল অঞ্চলের সভা ২৯ ডিসেম্বর সকাল ১০টায় এবং সিলেট ও রংপুর অঞ্চলের সভা ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় নির্ধারিত রয়েছে।
অধিদফতর জানিয়েছে, এসিআর সংক্রান্ত কার্যক্রম স্বচ্ছ ও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানকে জুমে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)