ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এসএসসি পরীক্ষার চূড়ান্ত সূচি আসছে আগামী সপ্তাহে
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অন্তত দুই থেকে তিন মাস পিছিয়ে যাচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুতে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিন ও তারিখ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত হয়েছে। সাধারণত এই সময়েই এসএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু নির্বাচনের ভোটগ্রহণের জন্য দেশের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। ফলে নির্বাচনী ডামাডোল ও প্রশাসনিক ব্যস্ততার মধ্যে ফেব্রুয়ারি মাসে এই পাবলিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার এই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঐতিহাসিকভাবে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতো। তবে করোনা মহামারির কারণে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই সূচিতে বড় ধরনের পরিবর্তন আসে। গত ২০২৪ সালে পুনরায় ১৫ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু করে স্বাভাবিক সূচিতে ফেরার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ২০২৬ সালের নির্বাচনের কারণে এই সূচি আবারও ব্যাহত হতে যাচ্ছে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, আগামী এক সপ্তাহের মধ্যে বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। ওই মিটিংয়েই পরীক্ষার রুটিন ও তারিখ চূড়ান্ত করা হবে। তবে ধারণা করা হচ্ছে, এপ্রিলের শেষ সপ্তাহে বা মে মাসের শুরুতে পরীক্ষা শুরু হতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে