ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘পুড়িয়ে মারা-জ্বালিয়ে দেওয়া সরকার বরদাশত করবে না’
নিজস্ব প্রতিবেদক: মানুষ পুড়িয়ে মারা এবং প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ড সরকার কোনোভাবেই বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা জানান, মবকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, ‘ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা করা অত্যন্ত নিন্দনীয়। রাষ্ট্র পরিচালনায় এসব বড় ধরনের বাধা সৃষ্টি করছে। যারা এসব কাজ করেছে, তাদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।’ এ ঘটনায় কয়েকজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই রাতেই প্রথম আলো, ডেইলি স্টারসহ ছায়ানট ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের