ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নির্বাচন ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে ইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সামগ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এন নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে অংশ নেন সিইসি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জ, বাহিনীগুলোর সমন্বয় এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার।
এদিন একই স্থানে বিকেল আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আরেকটি সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভাতেও সভাপতিত্ব করবেন সিইসি এ এম এন নাসির উদ্দিন।
এই দুই বৈঠকে নির্বাচন কমিশনারদের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে কমিশন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের