ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতীয় ভিসা সেন্টার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ভারতগামী ভিসা প্রত্যাশীদের জন্য হঠাৎই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলো। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে নগরের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন রোববার (২১ ডিসেম্বর) থেকে সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা সেন্টার পুনরায় চালুর বিষয়ে নতুন করে ঘোষণা দেওয়া হবে। তবে কবে নাগাদ কার্যক্রম শুরু হতে পারে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।
এর আগে গত বুধবার নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে দুপুর ২টা থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই দিন দুপুর ৩টার দিকে ‘জুলাই ঐক্য’ ব্যানারে ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধরা।
শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনার দাবিসহ বিভিন্ন দাবিতে রামপুরা ব্রিজ এলাকা থেকে ভারতীয় হাইকমিশনের উদ্দেশে পদযাত্রা শুরু করা হয়। তবে হাইকমিশনের পক্ষ থেকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানানো হলে এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধে পুলিশ পদযাত্রাটি বাড্ডা এলাকায় গিয়ে আটকে দেয়।
পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় বৃহস্পতিবার (পরদিন) সকাল ৯টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকের নিয়মিত ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হয়। তবে চট্টগ্রামের ক্ষেত্রে নতুন করে নিরাপত্তা শঙ্কা দেখা দেওয়ায় খুলশীর ভিসা কার্যক্রম আবারও স্থগিত করা হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু