ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পে-স্কেল আদায়ের কর্মসূচি পেছাল সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ঘোষণার কথা থাকলেও তা স্থগিত করেছে সরকারি কর্মচারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে 'বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ'-এর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সম্মেলনে নতুন আন্দোলনের রূপরেখা ঘোষণার কথা থাকলেও তার পরিবর্তে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
ঐক্য পরিষদের নেতারা তাদের সাত দফা দাবির কথা পুনর্ব্যক্ত করে বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের সুপারিশসহ গেজেট প্রকাশ করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ১ জানুয়ারির মধ্যে পে-স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা না গেলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বক্তারা বলেন, হাদি সব সময় বৈষম্যমুক্ত সমাজ গড়তে অকুতোভয় ছিলেন। তার দেখানো পথেই সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে আন্দোলন চালিয়ে যাবেন।
পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর