ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
এনসিপি নেত্রী রুমীর ময়নাতদন্ত শেষ, পরিবারের কাছে লা'শ হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমীর (৩০) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে ঢামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. আয়েশা পারভীন রুমীর ময়নাতদন্ত সম্পন্ন করেন। এরপর হাজারীবাগ থানা পুলিশ সুরতহাল প্রতিবেদনকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামানের উপস্থিতিতে মরদেহটি নিহতের চাচাতো ভাই মেহেদী হাসানের কাছে বুঝিয়ে দেয়।
নিহত জান্নাতারা রুমী এনসিপির ধানমন্ডি থানা (ঢাকা মহানগর দক্ষিণ) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। পেশায় তিনি গণস্বাস্থ্য থেকে পাস করা একজন নার্স এবং ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী। তার গ্রামের বাড়ি নওগাঁর পত্নীতলা থানার নজিরপুর গ্রামে। তিনি ঝিগাতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
রুমীর চাচাতো ভাই মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বুঝে নেওয়া হয়েছে। এখন তারা মরদেহ নিয়ে গ্রামের বাড়ি নওগাঁর উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে বৃহস্পতিবার সকালেই ঝিগাতলার ওই হোস্টেল থেকে রুমীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি