ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকায় একের পর এক ঘরোয়া কনসার্টে আতিফ আসলাম
বিনোদন ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে গত ১৩ ডিসেম্বর ঢাকায় পূর্বনির্ধারিত পাবলিক কনসার্ট বাতিল হলেও ঢাকা সফর বাতিল করেননি পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। সাধারণ শ্রোতাদের জন্য আয়োজিত কনসার্ট না হলেও ঢাকায় অবস্থান করে একের পর এক প্রাইভেট শো বা ঘরোয়া আয়োজনে গান গাইছেন এই তারকা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করছেন আতিফ আসলাম। ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিজ’ শিরোনামের এই কনসার্টটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৪টায় শুরু হওয়া এই আয়োজনে কেবল ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এর আগে গত ১৫ ডিসেম্বর ঢাকার একটি অভিজাত ক্লাবে ‘দ্য ফাইনাল নোট: আতিফ আসলাম’ শিরোনামে একটি প্রাইভেট শোতে পারফর্ম করেন তিনি। ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া গতকাল ১৭ ডিসেম্বরও রাজধানীতে আরেকটি ঘরোয়া আয়োজনে তিনি গান গেয়েছেন বলে গুঞ্জন রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর পূর্বাচলে ‘মেইন স্টেজ ইনক’-এর আয়োজনে সর্বসাধারণের জন্য আতিফ আসলামের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত ছাড়পত্র ও লজিস্টিকস জটিলতার কারণে শেষ মুহূর্তে তা বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। আতিফ আসলাম নিজেও ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছিলেন। আজমত আলী, জাল ব্যান্ড ও কাবিশের পর আতিফ আসলামের পাবলিক কনসার্ট বাতিলে সাধারণ সংগীতপ্রেমীদের মধ্যে হতাশা বিরাজ করলেও প্রাইভেট শোগুলো ঠিকই অনুষ্ঠিত হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব